সততা (চাকরি জীবনে),,,🤔
আমি সৎ, আমি সৎ বলে জাহির করার আগে পড়ে ভাবুন।
▶️আপনি সৎ, কিন্তু সুবিধাবাদী। আপনার সততা নিজ স্বার্থের সীমানা ডিঙ্গাতে পারে না। মুখ থুবড়ে পড়ে যায় তথাকথিত সততা।
▶️আপনি সৎ, কিন্তু বিপদের ভয়ে, পদ-পদবী আর উন্নতির আশায় সব চেপে যান। দেখেও না দেখার ভান করে থাকেন। চোখ বন্ধ করে সম্মতি দিয়ে দেন। বাধা দেয়া এবং প্রতিবাদের বিন্দুমাত্র সাহস আপনার নেই।
▶️আপনি সৎ, কিন্তু যা বলেন, তা করেন না। যা করেন তা বলেন না। জগতের জঘন্য এক হিপোক্র্যাট আপনি।
▶️আপনি সৎ, কিন্তু মাফিয়া আর সিন্ডিকেটের সাথে ভাই-ভাই সম্পর্ক রাখেন। তাদের টাকায় বিদেশ ট্যুরে অপার আনন্দ আপনার।
▶️আপনি সৎ, কিন্তু অফিস ভিজিটের নামে পরিবার, শালা-শালী, ভায়রাসহ জনাপনের নিয়ে বিলাশ বহুল হোটেল, রাজকীয় খানা-পিনা শেষে প্লেন ভাড়াসহ সবকিছু অধস্তনদের উপর চাপিয়ে টাটা-বাইবাই দিয়ে চলে আসেন।
▶️আপনি সৎ, কিন্তু মিথ্যা ঘোষণা দিয়ে বর্ধিত ভাড়ার অংশটুকু টুক করে পকেটে ভরে ফেলেন।
▶️আপনি সৎ, কিন্তু দিনের পর দিন ফাইল আটকে পোকা বাছেন, উকুন বাছেন। ওদিকে অসহায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস।
▶️আপনি সৎ, কিন্তু ফিট লিস্টের সিরিয়াল ভেঙ্গে সমানে অন্যের হক মেরে নিজের সততার জয়গান করে থাকেন।
▶️আপনি সৎ, কিন্তু পদ-পদবীর ভারে এমন ভাব ধরে থাকেন যে, ভুলে যান একদিন পথে নামতে হবে আবার। কেউ মনে রাখবে না, সালাম দেয়ার মানুষ পাওয়া যাবে না।
▶️আপনি সৎ, কিন্তু সারাজীবন নিজেকে মেহমান ভেবে কলম ঘষে গেছেন। কাজকে কখনো Own করেননি। যেখানে গেছেন, সেখানেই তাদের বারটা বাজিয়ে গেছেন।
▶️আপনি সৎ, কিন্তু কাজ করেছেন অসতদের গোলাম হয়ে তাদের স্বার্থে।
▶️আপনি সৎ, কিন্তু আপনার প্রায় প্রতিটি পদক্ষেপ ছিল মিথ্যার উপর।
▶️আপনি সৎ, কিন্তু কাপুরুষ, সামান্যতম সাহস নেই আপনার। লোক দেখানো কাজ করে আসল কাজের ত্রিসীমানায় খুঁজে পাওয়া যায় না আপনাকে। নিজের বিন্দুমাত্র স্বকীয়তা নেই আপনার। অন্যের চাপে-তাপে শুধু উঠ বস করাই আপনার কাজ।
▶️আপনি সৎ হলে চুল পরিমাণ হক নষ্ট করতে পারেন না কারো। বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারেন না দেশ ও দশের। দায় নিতে পারেন না এক ফোটা চোখের পানি বা একটি দীর্ঘশ্বাসের। অন্যায়ভাবে বা অনিয়ম করে এক টাকার সুবিধাও নিতে পারেন না আপনি।
✅ তাহলে আপনি সৎ হয়ে পৃথিবীর সব থেকে বড় অসৎ রয়ে গেছেন।
একজন সৎ মানুষ
Comments
Post a Comment